জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সরকারকে আহ্বান জানিয়েছেন দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার জন্য।
শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব দাবি তুলে ধরেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে। তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না।








