সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ব্রাজিলের জন্য দুঃসংবাদ

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে জয় দিয়ে। আগামী বুধবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণেই আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটে পড়েছেন।

গতকাল (শুক্রবার) বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলে জয়ের ম্যাচটিতে ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। তবে বেকারের চোটের কারণে নতুন কাউকে স্কোয়াডে নিতেই হতো। আর্জেন্টিনা ম্যাচের আগে তার বিকল্পসহ ব্রাজিল দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে।

কলম্বিয়া ম্যাচের মাত্র ২৮ মিনিটেই ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও চোটের জন্য মাঠ ছেড়েছিলেন। এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। সবমিলিয়ে চারটি পরিবর্তন আনতেই হতো ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে। তাদের পরিবর্তে ডাক ফুটবলাররা এর আগে দরিভালের প্রাথমিক দলে ছিলেন। চূড়ান্ত দলে জায়গা না হলেও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের সামনে এখন খেলার হাতছানি।

দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের দল পরই ছিটকে যান নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন। এ ছাড়া চোটের কারণে বাইরে আছেন এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকারা।

গতকাল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। তবে আজ ইকুয়েডর (২২ পয়েন্ট) ভেনেজুয়েলাকে হারিয়ে তাদের তিনে নামিয়ে দিয়েছে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে আর্জেন্টিনা। সেলেসাওদের হারালেই তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার টিকিট নিশ্চিত করবে। উরুগুয়েকে আজ আলবিসেলেস্তেরা হারিয়েছে ১-০ গোলে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.