বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি নিশ্চিত করতে হবে, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। আজ শনিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করায় সংশয় দেখা দিয়েছে।








