রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিপিএল ফাইনালে বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিল চিটাগং

বিপিএলের ফাইনালে চিটাগং কিংস অবিশ্বাস্য শুরু করবে, এমনটা অনেকেই কল্পনা করেননি। কিন্তু আজ মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খাজা নাফি ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটি চমকে দিয়েছে সবাইকে। তারা গড়েছেন ১২১ রানের পার্টনারশিপ, যা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।

এর আগে বিপিএলের কোনো ফাইনালে শতরানের উদ্বোধনী জুটি ছিল না। ২০২৩ সালে বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ ছিল।

বিপিএলের ইতিহাসে এটি প্রথম হলেও, যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটি ষষ্ঠ সর্বোচ্চ ওপেনিং জুটি।

৭৬ বলে ১২১ রানের এই জুটিতে দুজনেই খেলেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। শুরুটা করেছিলেন পারভেজ হোসেন। প্রথম ৬ ওভারে চিটাগং কিংসের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান, যেখানে পারভেজের অবদান ছিল ১৫ বলে ৩২ রান। তখন খাজা নাফির রান ছিল ২১ বলে ২২।

এরপর খোলস ছেড়ে বের হন নাফি। ১২তম ওভারে রিশাদ হোসেনের বলে ছক্কা মেরে ৩৭ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। মাইলস্টোন ছোঁয়ার পরের বলেও তিনি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ১৩তম ওভারে ৪৪ বলে ৬৬ রান করে আউট হন।

অন্যদিকে, পারভেজ নিজের স্বাভাবিক খেলায় অটল ছিলেন। ৩০ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৯ বলে ৭৮ রান নিয়ে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে চিটাগং কিংসের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান।

বিপিএলের ফাইনালে এই রেকর্ড গড়া জুটি কি দলকে শিরোপা এনে দেবে? সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.