রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’-এ গতকাল রাতেই আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এরপর থেকে হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি থেকে বিভিন্ন ধরনের মালামাল।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সুধা সদনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সারেজমিনে দেখা গেছে, বাড়িটির বিভিন্ন রুমে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কিছু রুমে এখনো আগুন জ্বলতে দেখা গেছে। বিভিন্ন রুমে প্রচণ্ড রকমের আগুনের তাপ লক্ষ্য করা গেছে। আগুনের তাপে ভবনের মধ্যে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।








