অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ভুল তথ্যের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরোস বলেন, ড. ইউনূস দেশের ইতিহাসের এক জটিল সময়ে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি দেশের প্রতিষ্ঠানগুলোকে সঠিক পথে পরিচালিত করতে এবং অর্থনীতি পুনর্গঠনের জন্য যে গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের ‘বিরাট সুযোগ’ এনে দিয়েছে।








