রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রংপুরকে হারিয়ে প্লে-অফের পথে চিটাগং কিংস

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। টানা জয়ের রেকর্ড গড়া রাইডার্সরাই এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে! চিটাগাং কিংসের বিপক্ষেও এবার ব্যর্থ রংপুরের ব্যাটাররা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি রাইডার্স বোলাররাও। তাতে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এই জয়ে প্লে অফ অনেকটা নিশ্চিতই বলা যায় চিটাগাংয়ের।

১০ ম্যাচ খেলে ৪ হারের বিপরীতে ৬ জয় চিটাগাংয়ের। ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রাজশাহী। তবে রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। পাঁচে থাকা খুলনা বাকি দুই ম্যাচ জিতলে তবেই ১২ পয়েন্ট হবে তাদের। তখন নেট রানরেটে সেরা চার নির্ধারিত হবে।

বুধবার (২৯ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। ৬ রান করে লাহিরু মিলান্থা সাজঘরে ফেরায় ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ১২ বলে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ক্লার্কের পথেই হেটেছেন মোহাম্মদ মিঠুনও।

৬৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও হায়দার আলি। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪৩ রান। ৪১ রান এসেছে পারভেজের ব্যাট থেকে। আর হায়দার অপরাজিত থেকেছেন ১৮ বলে ৪৮ রান করে। তার ঝোড়ো ইনিংসে ভর করেই ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কিংসরা।

এর আগে ব্যাট করতে নেমে বেশ ভুগেছে রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টেভেন টেইলর। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার। আরেক ওপেনার সৌম্য ২৩ রান করেছেন।

তিনে নেমে ব্যর্থ ইনফর্ম সাইফ হাসান। তার ব্যাট থেকে এসেছে ৮ রান। ইফতিখার আহমেদ এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪৭ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেছেন এই পাকিস্তানি ব্যাটার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.