হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজারুল ইসলামের আদালত।








