সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারই করে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে মতবিনিময়ে এই আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতার সঠিক পরিবেশ তৈরি করতে চান তারা।
এজন্য প্রয়োজনীয় আইনের সংস্কার করা হবে। গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।








