সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

স্বাস্থ্যসচিব ও জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে বদলি

Logo
EN
সর্বাধিক পঠিত | সর্বশেষ | ইপেপার |
বাংলাদেশ স্বাস্থ্যসচিব ও জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে বদলি
স্বাস্থ্যসচিব ও জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে বদলি
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

বাংল

স্বাস্থ্যসেবা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে এবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবকে।

আজ বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তন এসেছে।

এ রদবদলের ধারাবাহিকতায় ১৭ আগস্ট অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে (বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা) চুক্তিভিত্তিকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক দিনের মাথায় তাঁরা সিনিয়র সচিবের পদমর্যাদা পান। তাঁদের মধ্যে এম এ আকমল হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন পর তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। এখন আবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে বদলি করা হলো তাঁকে।

অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.