সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সেখ বশিরকে উপদেষ্টা পদ থেকে সরাতে মশাল মিছিল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই হওয়ায় শপথ গ্রহণের পর তার বিরুদ্ধে মশাল মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে সেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন।

এসময় বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা উপদেষ্টা পরিষদে সেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বলে দাবি করছেন। অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মশাল মিছিলে অংশ নেয়া গণপরিষদের এক কর্মী বলেন, “আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না।”

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা, নতুন উপদেষ্টাদের পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নতুন উপদেষ্টাদের মধ্যে বশির ছাড়া অন্য দুইজন হলেন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.