বিচারের নামে জামায়াতে ইসলামী কারও ওপর জুলুম চায় না বলে জানিয়েছেন দলটির আমীর ডাক্তার শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমীর নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জামায়াতের আমীর বলেন, গত ১৬ বছর ধরে চলা অত্যাচারের রেশ এখনও রয়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে রয়েছে উল্লেখ করে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। চলমান সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে সবার ঐক্য গড়ে তোলার কথাও বলেন জামায়াতের আমীর।








