সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ওমানে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপের আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল হংকংয়ের। এই ম্যাচে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাবর হায়াতের ৮৫ রানের সুবাদে ১৫০ রান করে হংকং। জবাবে আকবর আলির ব্যাটিং ঝলকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় থাকা তরুণ প্রতিভাবান জিসান আলম মাঠ ছাড়েন ১১ বলে ১১ রান করে। হতাশা বাড়িয়ে ৬ বলে ৫ রান করে ফেরেন সাইফ হাসানও। প্রথম ওভারে ছক্কা হাঁকানো পারভেজ হোসেন ইমনের ইনিংস থামে ২৮ রানে।

বিপদের সময় বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক আকবর আলি। ইনিংসের ১২ ওভারে ইয়াসিম মোরতাজাকে খরচ করান ২১ রান। পরের ওভারে ৬ হাঁকিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো ছাড়িয়ে দেন তাওহিদ হৃদয়। প্যাভিলিয়নে ফেরার আগে জাতীয় দলের এই ক্রিকেটার ২ চার ও এক ছয়ে ২২ বলে করেন ২৯ রান। হৃদয় ফেরার আগে দুজনের জুটিতে ওঠে ৫৪ রান।

দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন আকবর। ২৪ বলে ৪৫ রানের ইনিংসটি তিনি ৪টি চার ও ৩ ছক্কায় সাজান। বাকি কাজটা সারেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ১৫ বলে শামিম ১৯ ও রাব্বি ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়নে। হংকংয়ের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন ইহসান। একটি করে উইকেট পান আতিক ইকবাল ও নাসরুল্লা রানা।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে দুই ওপেনারকে হারায় হংকং। এরপরই দলটির হয়ে জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত। তাদের ৬৫ রানের জুটি ভাঙেন মাহফিজুর রহমান রাব্বি। ২০ বলে ২৫ রান করে বোল্ড হয়ে যান নিজাকাত। তার বিদায়ের পর একাই লড়েন বাবর হায়াত। রেজাউর রহমান রাজার করা ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেন বাবর।

৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছের বাংলাদেশের রিপন মণ্ডল। একটি করে উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহিফজুর রহমান রাব্বি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.