ইসলাম ধর্ম ও রাসুলুল্লাহ (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেডে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানির লিমিটেড ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হয়।
যমুনা সার কারখানা কোম্পানির লিমিটেডের প্রধান ফটকের সামনে থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কারখানার রূপালী ব্যাংক লিমিটেডের সামনে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী শাখার আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার, যমুনা সার কারখানা জামে মসজিদের ইমাম আবু সুফিয়ান প্রমুখ।
যমুনা সার কারখানা জামে মসজিদের প্রেস ইমাম আবু সুফিয়ান বলেন, ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।








