সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মায়ের কোলে ফেরা হলো না রায়হানের

কলিকাল প্রতিনিধি

মায়ের সাথে ঈদ করার জন্য ছয় মাসের সন্তান ও স্ত্রীকে ঢাকায় রেখে বাড়ি ফিরছিলেন রায়হান।

ঈদের দিন (২১ মার্চ) রাতে ঢাকা থেকে ‘মামুন পরিবহন’-এ যোগে নোয়াখালীর উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু পথিমধ্যে কুমিল্লার পদুয়া বাজারে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রায়হানসহ আরও ১২ জন।

নিহত মোহাম্মদ রায়হান নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত মোহাম্মদ সেলিমের বড় ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ছোটবেলা থেকেই ঢাকায় বেড়ে উঠলেও প্রতি ঈদ পালন করতেন গ্রামের বাড়িতেই।

ঢাকার কামরাঙ্গীরচরে তিলে তিলে গড়ে তোলা জুতার ব্যবসা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন রায়হান। চার বছর আগে বাবাকে হারানোর পর মা, ভাই ও বোনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।

স্ত্রী নুসরাত ও ছয় মাস বয়সী কন্যাসন্তান রাহিয়াকে নিয়ে কামরাঙ্গীরচরেই স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও শেষ ভরসা।

একমাত্র সন্তানকে হারিয়ে মা রেহেনা বেগম এবং স্বামী হারিয়ে স্ত্রী নুসরাত এখন শোকে দিশেহারা। কুমিল্লার এই ভয়াবহ দুর্ঘটনা যেন পরিবারটির সব স্বপ্ন ওলটপালট করে দিল।

রোববার রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রায়হান ছাড়া নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিরাদ এলাকার বাবুল চৌধুরী (৫৫) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। রাতে ৯টায় জানাজা শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.