বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

কাল নরসিংদী যাচ্ছেন নাহিদ ও আসিফ মাহমুদ

কলিকাল প্রতিনিধি

আগামী ২৯ জানুয়ারি কাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী-২ আসনের পলাশ উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা। এদিন মাঠে থাকবেন এনসিপির নেতা নাহিদ ইসলাম এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্র জানায়, প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে তারা পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ, পথসভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সামনে দলের রাজনৈতিক অবস্থান, রাষ্ট্র সংস্কার ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরবেন তারা।

এনসিপির নেতারা মনে করছেন, নরসিংদী-২ আসনটি দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এ কারণে এই আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরের মাধ্যমে মাঠপর্যায়ে দলীয় সংগঠন আরও সুসংহত হবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এদিকে, কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে পলাশ উপজেলায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে প্রচারণা কর্মসূচি সফল করতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।

দলীয় নেতারা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা
নকলায় ফিস্টুলা নির্মূলে র‍্যালি ও আলোচনা সভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.