শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একযোগে ২৯টি ইউনিটে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর ইউনিটজুড়ে এই কমিটিগুলো অনুমোদন করা হয়েছে।

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদনের কথা জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।

মহানগর ও জেলা পর্যায়েও একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি ইউনিটেই নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের নেতারা জানান, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং মাঠপর্যায়ে কার্যক্রম সক্রিয় করতে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতি বাড়ানোর প্রত্যাশা তাদের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.