দেশে গত চব্বিশ ঘণ্টায় হাম এবং এর বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে এই রোগে সংক্রমিত হয়েছেন আরও এক হাজার ছশত একত্রিশ জন।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব অঞ্চলের নাগরিকদের সতর্ক থাকার এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।








