নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভেক)-এর সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তা নিয়ে উভয় পক্ষ থেকেই বিভিন্ন কূটনৈতিক বার্তা এসেছে। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাও ঘটেছে, যা সম্পর্কের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।








