মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

লড়াকু ইনিংসে ব্যক্তিগত ফিফটির পর আউট হৃদয়

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

আফগানিস্তান সিরিজের ব্যর্থতা ভুলতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে আজ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে নাজমুল শান্তকে নিয়ে তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসে দলীয় সংগ্রহ একশ পেরোয় টাইগাররা। তবে লড়াকু ইনিংসে ব্যক্তিগত ফিফটির পর আউট হয়েছেন হৃদয়।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ফিরেছেন সৌম্য সরকার। আজ ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গীও ছিলেন তিনিই। তবে এ দুজনের উদ্বোধনী জুটিতে ৮ রানের বেশি স্কোরবোর্ডে ওঠেনি।

এদিকে সাইফ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন আরেক ওপেনার সৌম্যও। একটি চার হাঁকিয়ে ভালো কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত আর তা হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। ফেরার আগে করেন ৬ বলে ৪ চার।

এ দুজন ফেরার পর ক্রিজে নাজমুল শান্তর সঙ্গী হন হৃদয়। দুজন মিলে জুটি গড়ে পরিস্থিতি সামলে নেন। মিরপুরের কালো পিচে ক্যারিবীয় বোলারদের সামলে স্কোরবোর্ডে রান তোলা কঠিনই হয়ে পড়েছিল এ দুজনের জন্য। তবে দেখেশুনে খেলে রানের চাকা সচল রেখেছিলেন এ দুজন।

শান্ত-হৃদয় মিলে তৃতীয় উইকেটে গড়েন ৭১ রানের জুটি। ব্যক্তিগত ৩২ রানে সাজঘরে ফিরেন শান্ত। তবে শান্ত ফিরলেও লড়েছেন হৃদয়। এরপর অঙ্কণের সঙ্গে তিনি গড়েছিলেন ৩৬ রানের জুটি। ৮৭ বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান হৃদয়। তবে ফিফটির পর আর নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ তুলে দিয়ে হোপের মুঠবন্দী হয়ে আউট হন তিনি।

এরপর ক্রিজে অঙ্কণের সঙ্গী হয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.