ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না। কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করাতে হবে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকার বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। তাই শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে।’













