রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আগামীতে

শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে সরকার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না। সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি অনুমোদন হলে এসংক্রান্ত পরিপত্র জারি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন।

শুধু ভাইভা নয়; চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের কোনো গণনা হবে না।

বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স ৩৪ বছর ১১ মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন।

বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।

সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.