তিব্বত বিষয়ক ‘‘খারাপ আচরণে’’ জড়িত থাকার অভিযোগে মার্কিন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
আজ সোমবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
দুই সপ্তাহ আগে তিব্বতে বিদেশিদের প্রবেশাধিকারের বিষয়ে চীনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে চীন।
লিন বলেন, “তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আন্তর্জাতিক সম্পর্ক ও আইন লঙ্ঘনের শামিল।” তিনি আরও বলেন, “চীন তিব্বতে ভ্রমণ ও ব্যবসায় আগ্রহী বিদেশিদের স্বাগত জানায়, তবে তথাকথিত মানবাধিকার ও সংস্কৃতির অজুহাতে হস্তক্ষেপের বিরোধিতা করে।”
চীন দাবি করে, বিদেশি পর্যটক ও কূটনীতিকরা তিব্বতে অনুমতি সাপেক্ষে ভ্রমণ করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র বলছে, সাংবাদিক ও কূটনীতিকদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।








