মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রুশ উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রমসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনুস বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অর্থসংক্রান্ত বিষয়গুলো সমাধান করা হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়ার অর্থ পরিশোধ করছে।

তিনি জানান, চলতি বছরের শেষের দিকে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে গম ও সার আমদানি করবে। পাশাপাশি, দেশে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের আরও অফশোর ও অনশোর অনুসন্ধান কার্যক্রম পরিচালনার প্রতি বাংলাদেশের আগ্রহ রয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায়।

তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশে আরও বেশি পরিমাণে গম ও সার রপ্তানি করতে আগ্রহী।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড. খালিলুর রহমান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.