সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সেন্ট্রাল আফ্রিকায় রাষ্ট্রপতি পদক পেলেন বাংলাদেশের সেনাপ্রধান

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখান জনগণের সার্বিক উন্নয়ন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট সেনাপ্রধানকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ৩ মার্চ সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান সেনাপ্রধান। সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফাস্টিন-আরচেঞ্জ তোয়েদ্রার (Faustin-Archange Touadéra) সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। সেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধানকে জানানো হয়। এসময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পাশাপাশি, সেনাপ্রধান স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্যা সেক্রেটারি জেনারেল ভেলেন্টাইন রগবিজ এবং ফোর্স কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল হাম্প্রে নাইওয়ান এর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আইএসপিআর আরও জানিয়েছে, সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সের প্রধান জেনারেল মামাদাও জেফিরিনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে, প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। সফরে সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন।

সেনাপ্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছে আইএসপিআর। সেনাপ্রধান গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান। বৃহস্পতিবার দেশে ফিরে আসেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.