সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন, হাসেম (৩৯), আসাদুল ইসলাম (২৪), সুমন মিয়া (২৮) এবং হৃদয় হাসান রাকিব (২৬)। মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে বিকেল ৪টার দিকে যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু ঘোষণা দেন, ‘আজ থেকে এ বাজারে টাকা তুলব আমি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে। এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.