সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা।বহিষ্কৃত এই যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি গাজীপুরের শ্রীপুরে উপজেলায় অর্ধশতাধিক দলবলসহ মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় তোলপাড় করছেন। অভিযুক্ত ওই নেতাকে ইতোমধ্যে বহিষ্কারও করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয়। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে বহিস্কার করেছে।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।

সেখানকার ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য দিনের মতো আজও এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিলো। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে সকলের মাথায় লাল কাপড় বেঁধে, মুখে গামছা পরে এসে হোটেলের সামনে দলবলসহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা দাবি করে। এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর ও তার সঙ্গে আসা লোকজন রাম দায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

দোকানী সুরুজ আলী বলেন, লাল কাপড় পরা বেশ কিছু লোক এসে রাম দা’র ভয় দেখিয়ে সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যান। ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.