ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী রেখা গুপ্ত।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।








