সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন বলে জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি, সেটা হল নৌকা ডুবে গেছে তা আর কখনো আসবে না। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এতে করে তাদের পলিটিক্যালি ডিসফাংশনাল করা হবে। আমরা এতে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি। আমরা আশাবাদী, রাজনৈতিক শুদ্ধাচারের যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ যে অপশাসনের ধারা বজায় রেখেছিল, তা আমরা আর চাই না। আর অপশাসন দূরীকরণের যে সংস্কার, তা সব রাজনৈতিক দলকে বজায় রাখতে হবে। কারণ, বর্তমান প্রজন্মের কাছে এটা তাদের দায়ভার।’

আজ বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.