মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতে মসজিদকে ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে নিহত চার

একটি মসজিদ ঘিরে আবারও উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের সাম্ভালে ‘শাহি জামা মসজিদ’ এলাকায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণ গেছে চার জনের। আহত হয়েছেন আরও অনেকে। যাদের মধ্যে অন্তত ৩০ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনার পর সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। খবর- এএনআই, দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

রোববার (২৪ নভেম্বর) সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে। মুঘল আমলে নির্মিত মসজিদটিতে এক সমীক্ষার নির্দেশ ঘিরে উত্তেজনার সূত্রপাত।

স্থানীয় হিন্দুদের দাবি, মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল প্রাচীন মসজিদটি। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে আইনি লড়াইও চলছে। সম্প্রতি, শাহি জামা মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় ভারতের একটি আদালত। এরপরই নতুন করে শুরু হয় উত্তেজনা। সমীক্ষা ঠেকাতে নিরাপত্তা কর্মী ও জরিপকারী দলকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে স্থানীয়রা। পরে, গুলি পুলিশ ছোড়ে। এতে ঘটে হতাহতের ঘটনা।

উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেঞ্জের ডিআইজি মুনিরাজ জি গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তবে আহত একজন পরে মারা গেছেন। এ ঘটনার পর সহিংসতা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

এদিকে, এ ঘটনার পর দেশটির জাতীয় মানবাধিকার কমিশনে একটি পিটিশন দায়ের করেছে বিচার ও স্বাধীনতা নিয়ে কাজ করা ডিকে ফাউন্ডেশন। এতে তারা উল্লেখ করে, পুলিশ প্রশাসন শুধু মুসলিম সম্প্রদায়ের ওপর অ্যাকশন প্রয়োগ করেছে। পুলিশের নির্বিচারে গুলিতে তিনজন মুসলিম মারা গেছে। যেটি নিন্দনীয় ও তদন্তের দাবি রাখে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.