মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

বৃদ্ধা রিজিয়াকে ধর্ষণের পর হত্যা করে ছেলের দুই বন্ধু

বরিশালের বাকেরগঞ্জে বসতঘরে মেঝে খুঁড়ে পাওয়া কঙ্কালটি নিখোঁজ বিধবা রিজিয়া বেগমের (৬০)। এর আগে বুধবার উপজেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাখালী গ্রামে তাঁর নিজ ঘরে পুঁতে রাখা কঙ্কালটি উদ্ধার করা হয়। তিনি সাত মাস আগে ছেলে রাসেল গাজীর দুই বন্ধুর ধর্ষণের পর হত্যার শিকার হন। ঘটনা ধামাচাপা দিতে মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। ঢাকায় বসবাস করা একমাত্র সন্তান ছয় মাসেও মায়ের খোঁজ না নেওয়ায় এতদিন ঘটনাটি জানাজানি হয়নি। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রোববার জেলা পুলিশ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার অভিযুক্তরা হলো– মধ্য কাটাদিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ফয়সাল (৩৫) ও একই গ্রামের মৃত কালাম হাওলাদারের ছেলে লালচাঁন (৩২)।
পুলিশ জানিয়েছে, বুধবার লাশ উত্তোলনের তিন দিনের মধ্যে ফয়সালকে ঢাকার কামরাঙ্গীরচর এবং তার স্বীকারোক্তি অনুযায়ী, মধ্য কাটাদিয়া গ্রাম থেকে লালচাঁনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ফয়সাল ও লালচাঁন রিজিয়া বেগমের ঘরে জোরপূর্বক প্রবেশ করে। ফয়সাল বৃদ্ধাকে ধর্ষণ করে। পরে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে। তারা দু’জন রিজিয়া বেগমের ছেলে রাসেল গাজীর বন্ধু। একসঙ্গে মাদক সেবন করত। পরে রাসেল ঢাকায় চলে গেলে তারা রিজিয়া বেগমের ঘরে বসে নিয়মিত মাদক সেবন করত। তাদের বারবার নিষেধ করতেন বৃদ্ধা রিজিয়া। এতে ছেলের বন্ধুরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটায়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ জানান, বৃদ্ধার মাদকাসক্ত ছেলে রাসেল গাজী অসুস্থ প্রকৃতির। এ কারণে ঢাকায় থেকে গত ছয় মাসেও মায়ের খোঁজখবর রাখেনি। ফলে হত্যাকাণ্ডটি ধামাচাপা ছিল। ঈদ উপলক্ষে ১৩ এপ্রিল রাসেল বাড়িতে ফিরে মাটিচাপা দেওয়া মায়ের কঙ্কাল আবিষ্কার করেন। ময়নাতদন্তের জন্য আদালতের অনুমতিতে বুধবার পুলিশ কঙ্কাল উদ্ধার করে।

নিহত রিজিয়া বেগম মধ্য কাটাখালী গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তাঁর একমাত্র ছেলে রাসেল গাজী স্ত্রীসহ ঢাকায় থাকতেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সর্বশেষ প্রায় ছয় মাস আগে মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। ১৩ এপ্রিল বাড়িতে ফিরে ঘর তালা দেওয়া দেখতে পান। ঘরের একাংশ ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে একটি অংশ লেপ ও কাঠের গুঁড়ির কিছু অংশ দিয়ে ঢাকা দেখে সন্দেহ হয়। সেগুলো সরিয়ে কবরসদৃশ্য কিছু দেখতে পান। পরে মাটি খুঁড়ে কঙ্কাল দেখতে পান। এ ঘটনায় রিজিয়া বেগমের ছোট ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.