শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

আব্দুল্লাহ আল-আমিন, নকলা

ছবি : দৈনিক কলিকাল

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে, তখন শেরপুরেও মানববন্ধনের মাধ্যমে ঘাতকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শেরপুর জেলা শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। এসময় তিনি আবেগঘন বক্তব্যে পরিবারের শোক ও ক্ষোভের কথা তুলে ধরেন এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, কাজী মাসুমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য লজ্জা ও আতঙ্কের। তারা হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, আসামি গ্রেফতার এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, সমাজে অপরাধ দমনে শুধু গ্রেফতারই যথেষ্ট নয়, দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা কমে আসবে বলে তারা মনে করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ঈদের মধ্যে তাপপ্রবাহ চলবে যেসব জেলায়
বাগদান সারলেন শুভস্মিতা
শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
ঈদ ঘিরে ২০ দিনেই রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
আন্তর্জাতিক চা দিবস আজ
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.