ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, এর আগে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের কাছে পরাজিত হন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসসি পাস করেন। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।








