সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত না করলে কোনো দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই রাষ্ট্র পরিচালনা, সরকার ও রাজনীতির মূলধারায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন অর্জন করা কঠিন। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে উন্নয়নের সুফল সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায় না।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর গঠন করা হয়। পরে ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৪ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সেটি সম্প্রসারিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপ নেয়।

তারেক রহমান বলেন, নারীর আর্থসামাজিক উন্নয়নে খালেদা জিয়ার সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। এর মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর সিদ্ধান্তকে তিনি একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মেয়েদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ডিজিটাল শিক্ষাব্যবস্থা এবং আধুনিক শিক্ষা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হয়রানি প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং নিরাপদ ও সম্মানজনক পরিবেশে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সফলতা কামনাও করেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.