মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশি শনাক্ত করতে ‘এআই টুল’ আনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি আধুনিক ‘এআই টুল’ আনছে ভারত। অবৈধ অভিবাসী উচ্ছেদে এ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার।

রোববার (১১ জানুয়ারি) মুম্বাই পৌরসভা (বিএমসি) নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে এ ঘোষণা দেন

খবর: এনডিটিভি।

ফড়নবিস বলেন, আমরা মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গামুক্ত করব। আইআইটির সহায়তায় একটি এআই টুল তৈরি করা হবে, যা সহজেই অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে পারবে।

পাশাপাশি তিনি প্রতিটি পৌর স্কুলে এআই ল্যাব স্থাপনের প্রতিশ্রুতিও দেন। বিজেপি নেতৃত্বাধীন এই জোট ‘প্রযুক্তিনির্ভর শাসন’ প্রতিষ্ঠা এবং মুম্বাইকে ‘বৈশ্বিক পাওয়ার হাউস’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে।

তিনি আরও বলেন, অভিবাসীরা প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে জাল নথিপত্র সংগ্রহ করে এবং পরে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে- এমন একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি তাদের নজরে এসেছে।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ অস্বীকার করে ফড়নবিস বলেন, মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। তার দাবি, কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি জানান, এনডিএ সরকারের মূল লক্ষ্য মুম্বাইকে একটি টেকসই ও প্রাণবন্ত মহানগরীতে রূপান্তর করা। এ লক্ষ্যে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি শহরের যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.