মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

৩০ হাজার আ’লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত

কলিকাল প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে আশ্রয় দিব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখামাত্রই গুলি করেন তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। আপনারা যদি আমাদের গুলি করেন তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব।

তিনি আরও বলেন, টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে। আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না। তারা গোপনে যোগাযোগ রাখে ওপেনে রাখে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.