মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

শচীনকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ধরা ছোঁয়ার বাহিরে নিয়ে গিয়েছিলেন ভারতের সাবেক লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। কিন্তু টি-টোয়েন্টি জামানায় সেটিও ছোঁয়া যে সম্ভব, তা প্রমাণ করলেন সেদেশেরই আরেক তারকা বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়ে ফেললেন সাবেক ভারতীয় অধিনায়ক।

রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বিরাট’ সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি। এ সেঞ্চুরির সঙ্গে তিনি ভেঙে ফেললেন শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন, যার সেঞ্চুরি ছিল ৫১টি। কোহলি এবার সে রেকর্ড পেরিয়ে গেলেন।

এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কোহলির। তার নামের পাশে আছে ৫২টি ওয়ানডে সেঞ্চুরি। দুই আর তিনে থাকা নামদুটো শচীন টেন্ডুলকারের। তিনি টেস্টে করেছিলেন ৫১টি সেঞ্চুরি, আর ওয়ানডেতে ৪৯টি। টেস্টে জ্যাক ক্যালিসের সেঞ্চুরি ৪৫টি, তিনি আছেন তালিকার ৪ নম্বরে। আর রিকি পন্টিং আছেন তালিকার পাঁচে, ৪১টি সেঞ্চুরি তার।

কোহলি আরও একটি রেকর্ড গড়েছেন এ ম্যাচে। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক। প্রোটিয়াদের বিপক্ষে তার সেঞ্চুরি এখন ছয়টি। শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের ছিল পাঁচটি করে।

রাঁচির ওপেনারে শুরু থেকেই ছন্দে ছিলেন কোহলি। শুরুতে দারুণ টাইমিংয়ে তিনি তিনটি চার ও দুটি ছক্কায় ত্রিশ রানে পৌঁছান। ৪৮ বলে ছক্কায় পঞ্চাশ করেন। সাত চার ও পাঁচ ছক্কায় তিনি ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।

সেঞ্চুরির পর আরও আগ্রাসী হন তিনি। ৩৯তম ওভারে প্রেনেলান সুব্রায়েনের পাঁচ বলে ২০ রান নেন। তবে শেষ পর্যন্ত ১৩৫ রানে থামতে হয় তাকে। মিড-অফ থেকে দৌড়ে এসে রায়ান রিকেলটন দারুণ ক্যাচ নেন।

ইনিংসটা আর বড় না হলেও শেষ পর্যন্ত তার এই ইনিংসই গড়ে দিয়েছে ভারতের জয়ের ভিত। ফলে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনিই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.