শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ডাকসু নির্বাচন কাল, তিন দিনের বিশেষ নিরাপত্তা

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা তদারকির জন্য টিএসসি এলাকায় সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিনে রিকশা ও মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। শিক্ষার্থীদের ভোট প্রদানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে চক্রাকার শাটল সার্ভিস চালু করেছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, সোমবার দায়িত্ব পালন করবেন পুলিশের ১,৪৯১ সদস্য, যার মধ্যে ১৭৫ জন নারী। মঙ্গলবার দায়িত্বে থাকবেন ২,০৬৪ সদস্য (নারী ২১৫ জন)। নির্বাচনের পরদিন বুধবার দায়িত্ব পালন করবেন ৮১৯ জন, এর মধ্যে নারী সদস্য ৭৫ জন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, সোয়াট টিম ও ড্রোন ক্যামেরা থাকবে মাঠে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সব সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সার্বিক কার্যক্রম ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন পর্যবেক্ষণ করবেন।

ক্যাম্পাসের ফুলার রোড, কলাভবন, শহীদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায় ফুট প্যাট্রোল থাকবে। ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইনস্টিটিউট ও শাহবাগ-নিউ মার্কেট থানার কাছে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে ক্যাম্পাসের আটটি ভোটকেন্দ্রের উদ্দেশে শাটল সার্ভিস চলবে। ভোটকেন্দ্রগুলো হলো— ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ ও কার্জন হল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.