সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

দুর্ঘটনার কবলে কুবির বাস, আহত ৪

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) ভাড়ায় চালিত ৪ নম্বর বাস পদুয়ার বাজার যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ চারজন আহত হয়।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেয়ার সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থী নিয়ে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিল বাসটি। বেলতলি বিশ্বরোডের ইউটার্নে ঢোকার সময় একই অভিমুখী একটি ট্রাক এসে বাসের সামনের অংশে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং ধাক্কা খাওয়া অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, ট্রাকটিকে তাড়া করা হলেও ধরা যায়নি।

আহতদের মধ্যে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুককে কুমিল্লার মাতৃছায়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন দুর্ঘটনার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্ণনা করে লিখেছেন, ‘এমনিতেই বাসের ফিটনেস নাই, তার ওপর দরজায় ঝুলে ঝুলে আসতে হয়। আমি দরজায় ছিলাম। বেলতলি বিশ্বরোডে ইউটার্ন নেয়ার সময় একটা ট্রাক বাসের সামনের অংশে ধাক্কা দেয়। আর কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে হয়ত আমার গায়ের ওপর দিয়েই যেত। বাসের গ্রিপ না থাকলে হয়ত ট্রাক বা বাসের নিচে চাপা পড়তাম।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.