শেরপুর জেলার নকলায় জুলাই মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী গত জুলাই মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরস্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। শ্রেণী শিক্ষকগণ নিজ নিজ শ্রেণীর মাসসেরা পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ-সময় সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান– ‘মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত করতে তথা শ্রেণীমুখী করতে কয়েক বছর ধরে ব্যাতিক্রমী এই কৌশল অবলম্ভন করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে।’








