নির্দেশনা অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থতার কারণে ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (১২ এপ্রিল) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরবর্তীতে বার্ষিক ক্রীড়া আয়োজনে ব্যর্থ হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।








