সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কুবি ভর্তির শেষ বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ২৮

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ‘এ’ ও ‘বি’ ইউনিটে আসন খালি থাকা সাপেক্ষে অনলাইনে সম্মতি প্রদানকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আগামী ৩ আগস্ট ২০২৫ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

‘এ’ ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মেধাক্রম ৮০৪ থেকে ৯০০ পর্যন্ত এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ১৮৪ থেকে ২৫০ পর্যন্ত মেধাক্রমধারীরা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। অপরদিকে, ‘বি’ ইউনিটের ক্ষেত্রে মানবিক বিভাগের ৫০২ থেকে ৬৫০ এবং বিজনেস স্টাডিজ বিভাগের ১১২ থেকে ১৫০ পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকারে আহ্বান জানানো হয়েছে।

উক্ত দিনেই শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ৮ম মেধা তালিকা এবং ৭ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ৪ আগস্ট ২০২৫ (সোমবার) নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও তার ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা ৪ কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ ১৪,৬০০ টাকা (ডিন অফিস ও বিভাগীয় উন্নয়ন ফি সহ) প্রদান করতে হবে। কোটায় উত্তীর্ণদের অবশ্যই সংশ্লিষ্ট কোটার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নির্ধারিত তারিখে সাক্ষাৎকার বা ভর্তি কার্যক্রমে অংশ না নিলে শিক্ষার্থীকে পরবর্তীতে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য সংশোধন, সংযোজন ও পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের ২৮টি আসন খালি এগুলোর বিপরীতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং এটা শেষ বিজ্ঞপ্তি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.