শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩, ৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পবিত্র আল-আকসা ভেঙে ‘টেম্পল’ নির্মাণের পরিকল্পনায় ইসরায়েল

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা (সেটেলাররা) জেরুজালেমের মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে সেটি ভেঙে সেখানে একটি ইহুদি ‘টেম্পল’ নির্মাণের পরিকল্পনা করছে।

আল জাজিরার একটি প্রতিবেদনের বরাতে ফিলিস্তিনি মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে ইসরায়েলি সেটেলার সংগঠনগুলো এমন পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা আল-আকসায় হামলা চালিয়ে মসজিদ ভেঙে সেখানে ‘থার্ড টেম্পল’ নির্মাণ করতে চায়।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, “আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা অধিকৃত জেরুজালেমে মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র স্থানে উদ্দেশ্যপ্রণোদিত উসকানি।”

এছাড়া জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টিকে চরম গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, “এই উসকানিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিহত করতে হবে।”

ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আল-আকসার স্থানে আগে তাদের ‘প্রথম ও দ্বিতীয় টেম্পল’ ছিল। তারা মনে করে, প্রায় তিন হাজার বছর আগে রাজা সোলায়মান (হজরত সুলাইমান আ.) এখানে প্রথম টেম্পল নির্মাণ করেছিলেন, যা পরে ব্যাবিলনীয়দের হাতে ধ্বংস হয়। তাদের দাবি, এই স্থানেই তারা তাদের ‘থার্ড টেম্পল’ নির্মাণ করতে চায়।

আল-আকসা শুধুমাত্র মুসলমানদের নামাজের স্থান হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেটেলাররা প্রায়ই সেখানে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার পালন করছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব তৎপরতায় দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী প্রত্যক্ষভাবে সহযোগিতা করে।
গত সপ্তাহেও কয়েক ডজন ইসরায়েলি সেটেলার আল-আকসা চত্বরে ঢুকে ধর্মীয় আচার পালন করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.