শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী

বিনোদন ডেস্ক

বিয়ের আগে সবাই চান নিজেকে সুন্দর ও ফিট করে তুলতে। তবে সে লক্ষ্য পূরণ করতে গিয়ে বলিউড অভিনেত্রী আরতি সিং যে ডায়েট অনুসরণ করেছেন, তা একদিকে যেমন চমকপ্রদ, অন্যদিকে পুষ্টিবিদদের চোখে বেশ ঝুঁকিপূর্ণ।

আরতি জানিয়েছেন, বিয়ের ঠিক ২৫ দিন আগে থেকে প্রতিদিন রাতে তিনি শুধুমাত্র লাউ খেয়ে শরীরের ৫ কেজি ওজন কমিয়েছিলেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আরতি বলেন, বিয়ের ছবিতে নিজেকে নিখুঁত দেখাতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। তাই টানা ২৫ দিন রাতের খাবারে কোনো কার্বোহাইড্রেট বা ভারী খাবার রাখেননি।

প্রেসার কুকারে সামান্য লবণ আর ধনেপাতা দিয়ে লাউ সেদ্ধ করে সেটিই ছিল তার নৈশভোজ। কোনো তেল বা মসলার ব্যবহার ছাড়াই তিনি এ ডায়েট চালিয়ে গেছেন।

আরতির মতে, ‘বিয়ে একবারই করব, তাই ছবিতে রোগা দেখাতেই হতো। আরতির এ দ্রুত ওজন কমানোর সাফল্য অনেককে অনুপ্রাণিত করলেও পুষ্টিবিদরা একে ক্রাশ ডায়েট হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, শুধু লাউ নির্ভর এ ডায়েট দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

এর কারণগুলো হলো, লাউ স্বাস্থ্যকর হলেও এতে প্রয়োজনীয় প্রোটিন, হেলদি ফ্যাট এবং অনেক ভিটামিনের অভাব রয়েছে। ফলে শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। দ্রুত ওজন কমলে সাধারণত ফ্যাট নয়, বরং শরীর থেকে পানি ও পেশির ওজন কমে যায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।

দীর্ঘ সময় কম ক্যালোরির খাবার খেলে বিপাক হার বা মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে পরবর্তীতে ওজন কমানো আরও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি এ ধরনের একঘেয়ে ডায়েট ছাড়ার পর যখনই কেউ স্বাভাবিক খাবারে ফেরেন, তখনই শরীরের ওজন আবার দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে সর্বোচ্চ ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজন কমানো নিরাপদ। এর জন্য লাউয়ের মতো সবজির পাশাপাশি দানাশস্য, প্রোটিন (মাছ, মাংস বা ডাল) এবং নিয়মিত শরীরচর্চা জরুরি। সাময়িক উজ্জ্বলতার চেয়ে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যই হওয়া উচিত যেকোনো কনের আসল লক্ষ্য।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.