শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

পথচারীকে পেটালেন মডেল মনিকা, বিতর্ক তুঙ্গে

বিনোদন ডেস্ক

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে বহু গাড়ি থেমে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির ব্যাগ মনিকা কবিরের কনুইয়ে লেগে যায়। এর পরই ক্ষিপ্ত হয়ে তিনি ওই পথচারীকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, কয়েক মুহূর্ত ধরে সড়কের মাঝেই ওই ব্যক্তিকে মারধর করছেন তিনি। আশপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কাউকে সরাসরি হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছেন, ওই পথচারী না কি মডেল মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন। যদিও এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওর শেষদিকে দেখা যায়, ঘটনার পর মনিকা কবির ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন, যা আরও বিতর্কের জন্ম দিয়েছে।

মূলধারার মডেলিং অঙ্গনে মনিকা কবির খুব বেশি সক্রিয় না হলেও বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। ঢাকার ব্যস্ত সড়কে পথচারীকে মারধরের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.