সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

কলিকাল প্রতিনিধি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে।

আজ শুক্রবার বিকাল ৩টায় তার প্রথম অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর তার শারীরিক জটিলতা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দফার অস্ত্রোপচার এখনও চলমান রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার পরবর্তী অবস্থার কিছুটা উন্নতি হলে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হতে পারে। এরই মধ্যে তার পরিবার আকাশপথে বিশেষ বিমানসহ (এয়ার অ্যাম্বুলেন্স) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইফতার করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে ওই রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ (শুক্রবার) দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সব বিষয়ের খোঁজ-খবর নেন। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.