বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করলো ‘আর্টবক্স মিউজিক’

সংস্কৃতি প্রতিবেদক

বাংলা সংগীতাঙ্গনে অডিও ও ভিডিও প্রযোজনায় নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করলো ‘আর্টবক্স মিউজিক’। প্রতিষ্ঠানটি‘চুপিচুপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনা করেছেন পলাশ ফারুকী। ভিডিওটির দিকনির্দেশনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর।

নতুন যাত্রা প্রসঙ্গে আর্টবক্স মিউজিক-এর কর্ণধার শম্পা দেওয়ান বলেন, আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংগীতচর্চা করছি। আমার গাওয়া ৫০টি গানের মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি আমরা নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করবো।

তিনি আরও জানান, ভবিষ্যতে আর্টবক্স মিউজিক শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না; নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

আর্টবক্স-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, আমরা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে অডিও-ভিডিও কনটেন্ট প্রযোজনার পাশাপাশি নাটক ও ড্রামা নির্মাণের কাজও ধাপে ধাপে শুরু করেছি। খুব শীঘ্রই আমাদের ড্রামা চ্যানেলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা সফল ও দীর্ঘস্থায়ী হবে।

মানসম্মত সংগীত ও ভিডিও নির্মাণের অঙ্গীকার নিয়ে বাজারে এসেছে আর্টবক্স মিউজিক। প্রতিষ্ঠানটির কর্ণধার শম্পা দেওয়ান পেশায় একজন চিকিৎসক হলেও কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত। সংগীতের প্রতি গভীর অনুরাগ ও দীর্ঘদিনের সৃজনশীল অভিজ্ঞতা থেকেই তার এই নতুন উদ্যোগ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.