বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’

কলিকাল প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। এই সময়ের নানা অব্যবস্থা ও জটিলতা দূর করে পরিস্থিতি স্বাভাবিক করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, খাল পুনঃখননের পাশাপাশি সেগুলোকে অবৈধ দখল ও জমে থাকা বর্জ্য থেকে মুক্ত করা হবে। এ কাজে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের সহায়তা নিয়েই এ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় সরকার।

তিনি আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খালের খনন কাজ উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে। একই সঙ্গে সারা দেশেই পর্যায়ক্রমে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল খনন কার্যক্রমের সফলতা নিশ্চিত করতে হলে প্রথমেই খালগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। তা না হলে সাধারণ মানুষ এর পূর্ণ সুফল পাবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.