বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে পেটাল দুর্বৃত্তরা

সংস্কৃতি প্রতিবেদক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়ার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে একটি স্ট্যাটাস দেন মনিরা মিঠু। সেখানে তিনি অভিযোগ করেন, একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে তার গাড়ির পেছনে ধাক্কা দেয় এবং গাড়িটি প্রায় ধ্বংস করে ফেলে।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি লেখেন, কিছুক্ষণ আগে প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন। অভিনেত্রী ওই ঘাতক গাড়ির নম্বর প্রকাশ করে জানান, গাড়িটির নম্বর—ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, তার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ওই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

প্রথম পোস্টের কিছু সময় পরই মনিরা মিঠু আরেকটি আপডেট দেন। সেখানে তিনি এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওই গাড়ির মালিক হিসেবে দাবি করেন। সন্তানকে মারধরের সময় ওই ব্যক্তি উপস্থিত ছিলেন জানিয়ে তিনি লেখেন, এ লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল। পোস্টে তিনি প্রমাণ হিসেবে গাড়ির নম্বরটি পুনরায় উল্লেখ করেন।

জনপ্রিয় এ অভিনেত্রীর এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.