সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭, বসন্তকাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। একদিকে ভারতের সামনে তৃতীয় শিরোপা জয়ের সুযোগ, অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য প্রথমবারের মতো এই আসরের ট্রফি জেতা।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। দুই দলের লক্ষ্য ভিন্ন হলেও ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত চায় তৃতীয়বারের মতো শিরোপা জিতে নতুন রেকর্ড গড়তে, আর নিউজিল্যান্ডের লক্ষ্য হবে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।

ভারত এর আগে দুবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০০৭ সালে উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে প্রথম শিরোপা জেতে তারা। পরে গত বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি নিজেদের করে নেয়। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুইবার করে শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ভারতের। এবার ফাইনাল জিততে পারলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়বে তারা।

চলতি আসরে গ্রুপ পর্বে ভারতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। চার ম্যাচের সবকটিতেই জয় পায় তারা। সুপার এইট পর্বে তিন ম্যাচের মধ্যে দুইটিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠে দলটি। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। ওপেনার সঞ্জু স্যামসন ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে জ্যাকব বেথেলের সেঞ্চুরির পরও ইংল্যান্ড থামে ২৪৬ রানে।

ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, দলের সামনে তৃতীয় শিরোপা জয়ের বড় সুযোগ এসেছে এবং তারা সেই সুযোগ কাজে লাগাতে চায়।

অন্যদিকে নিউজিল্যান্ড এখনো টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। ২০২১ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কিউইরা।

চলতি আসরে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে নিউজিল্যান্ড। সুপার এইটে একটি জয়, একটি হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা তিন পয়েন্ট পায়। পাকিস্তানের সমান পয়েন্ট থাকলেও ভালো রানরেটের কারণে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চমক দেখিয়ে ৯ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিন অ্যালেন ৩৩ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন।

টি–টোয়েন্টি পরিসংখ্যানে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড তুলনামূলক ভালো। দুই দল এখন পর্যন্ত ৩০ ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে ১৬টি ম্যাচে এবং নিউজিল্যান্ডের জয় ১১টিতে। তিনটি ম্যাচ টাই হয়েছে। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়া তিন ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

তাই আহমেদাবাদের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, এটি দুই দলের জন্য আলাদা ইতিহাস গড়ার সুযোগও।

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪
ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৪১
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
ফয়সাল ও আলমগীর ১৪ দিনের রিমান্ডে
‘দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে’
বিদ্যুতের দাম নিয়ে যা বললেন জ্বালানিমন্ত্রী
৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে: নাহিদ
পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম
সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল গ্রেফতার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.